শিক্ষা
টক ট্টেইন রিপোর্ট
(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
ফের চিনির দাম রেকর্ড বেড়ে ১২০ টাকায় দাঁড়িয়েছে। বিভিন্ন বাজার ঘুরে ও রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে এমন চিত্র দেখা গেছে। এদিকে নতুন করে আবারো পণ্যটির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন। সংস্থাটি প্রতি কেজি চিনির দাম পাঁচ টাকা বাড়িয়ে খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকা করার ঘোষণা দিয়েছে। নতুন এ দাম আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যদিও নতুন নির্ধারিত দামের চেয়ে বাজারে এখন ৫ থেকে ১০ টাকা বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত চিনি বাজারে নেই বললেই চলে। এমনকি ডিলার পর্যায়েও মিলছে না কাঙ্ক্ষিত চিনি। আবার যাও পাওয়া যাচ্ছে, তাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। বাজারে এখন এক কেজি চিনি ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ওদিকে টিসিবি’র তথ্যও বলছে বাজারে চিনির কেজি এখন ১১৫ থেকে ১২০ টাকা।
