আটকে গেলেন শুভশ্রী

sorbosesh24.com
বিনোদন

স্টাফ রিপোর্টার

(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

টলিউডের অন্যতম হিট জুটি রাজ-শুভশ্রী। তাদের যেকোনো ছবি বা ভিডিওই ভীষণভাবে পছন্দ করেন দর্শক। তবে শুভশ্রী তার জীবনের যেকোনো ছোটখাটো মুহূর্তই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এবার শুভশ্রীর নতুন একটি প্রশ্নোত্তর ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দিনকয়েক আগে জন্মদিন গিয়েছে রাজের। স্ত্রী শুভশ্রীর পোস্ট করা বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকের সবচেয়ে বেশি নজর কেড়েছে যে ছবিটি তা হলো রাজকে জড়িয়ে ধরে শুভশ্রীর চুম্বন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টির সমালোচনা করেছিলেন। এ সমালোচনার পর মুখ খোলেন শুভশ্রী। বিতর্ককে ফুঁৎকারে উড়িয়ে বলেছিলেন, প্রতি মিনিটেই এখন রাজ আর আমি চুমু খাই। সম্প্রতি অভিনেত্রীর ওটিটিতে আত্মপ্রকাশ ঘটেছে।