বিনোদন
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১২:১৯ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিতভাইরাল নায়িকা পরীমনি। সিনেমা কিংবা নিজের ব্যক্তিগত বিভিন্ন কর্মকান্ডে সবসময়ই আলোচনায় থাকা এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন। বিয়ের এক বছর না ঘুরতেই আলোচিত এই নায়িকার সঙ্গে সম্প্রতি নিজের জীবনসঙ্গী চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে নায়িকা পরীমনি ও রাজের সংসার ভাঙার ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটিও দিয়েছেন বলে ঐ ফেসবুক পোষ্টে জানান এই অভিনেত্রী।
