অর্থনীতি
ডেষ্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১০ অপরাহ্ন
সম্প্রতি চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন তারা। বেইজিং অলিম্পিক উদ্বোধন উপলক্ষ্যে দেশটিতে গিয়েছিলেন পুতিন। সেই সময় রুশ-চীন সম্পর্ককে 'অবাধ' দোতনায় বিশেষায়িত করেছেন শি জিনপিং।
এর এক সপ্তাহ পর ইউক্রেনে বর্বর হামলা চালায় রাশিয়া। তবে এ ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেনি চীন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে শুরু থেকেই মৌন সমর্থন দিয়ে আসছে চীন। দেশটিতে রাশিয়ার মানবাধিকার লঙ্ঘন কখনো বেইজিংয়ের চোখে পড়েনি।
