ভূমিকম্পে তুরস্ক–সিরিয়ায় মৃত্যু মিছিল বাড়ছেই

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনো নিখোঁজ। এসব মানুষের বেশির ভাগই ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিলেন।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ