সারাদেশ
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১১ পূর্বাহ্ন
দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে ক্রিকেটে মাঠ কাপানো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এখন আছেন নড়াইলে।
গরমে দিশেহারা হয়ে তিনিও খুঁজছেন প্রশান্তির ছায়া। নড়াইল -২ আসনের এই এমপি ছুটে গেছেন বাড়ির পাশের মধুমতি নদীতে সাথে নিতে ভোলেননি কৈশরের বন্ধুদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মধ্য দুপুরে দুষ্টুমিতে মেতে উঠেছে তারা। এসময় এলাকাবাসী ভিড় করেন নদীর পাড়ে। মাশরাফীর কপালে ও গালে কাঁদা মাখিয়ে একে অপরের গায়ে ছোড়াছুড়ি করেছেন, খেলেছেন ফুটবলও প্রায় তিন ঘন্টা ধরে। এমন খেলায় মেতে থাকতে দেখে মনে মনে কেউ কেউ বিশ্ব জয় করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন এমন মন্তব্যও করতে দেখা গেছে মাশরাফি বিন মর্তুজা কে।
