বিদেশী প্রভুদের পদলেহন সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে: নিতাই রায় চৌধুরী

sorbosesh24.com
সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

(২ বছর আগে) ১৭ মে ২০২৪, শুক্রবার, ১১:২৪ অপরাহ্ন

ঝিনাইদহ: বিদেশী প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
সকালে ঝিনাইদহের শৈলকুপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন যে সরকার। সেই সরকার সম্পুর্নরুপে একটি ফ্যাসিস্ট সরকার। এর  রাষ্টযন্ত্রকে সম্পুর্ণরুপে দখল করে নিয়ে বাংলাদেশকে সৈরাচারী রাষ্টে পরিণত করেছে। বাংলাদেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পুর্নরুপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভুমি, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলী দিবে।  তাই এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে নেতাকমীর্দের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি।


কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ—সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সাদাত হোসেন, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে শহরের কবিরপুর মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতাকমীর্রা। সেখান থেকে শুরু করে নতুন ব্রীজ এলাকায় গিয়ে কর্মসূচী শেষ করেন। কর্মসূচীতে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকমীর্রা অংশ নেয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ