ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু—কিশোরদের ক্রীড়া উৎসব

sorbosesh24.com
সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৬ অপরাহ্ন

ঝিনাইদহ: ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী—২০২৩—২৪ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু—কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

এতে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ—পরিচালক আব্দুল কাদের। সেসময় টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ও ঝিনাইদহ এইড ফাউন্ডেশনের ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু—কিশোর এ উৎসবে অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ