সারাদেশ
(১ বছর আগে) ২৫ মে ২০২৪, শনিবার, ১০:২০ অপরাহ্ন
বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায়ও ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরিসভা করা হয়েছে। ২ লাখ ৬৬ হাজার ৫১ জন ধারণ ক্ষমতা বিশিষ্ট জেলার ৩৫৯টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।
জেলায় ত্রাণ বাবদ ৬৪৩ মেট্রিকটন চাল ও নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় উপজেলা মোংলা মোরেলঞ্জ ও শরণখোলা উপজেলায় রেড ক্রিসেন্ট, রোভার, স্কাউট এর ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
