ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

sorbosesh24.com
সারাদেশ

(২ বছর আগে) ২৯ মে ২০২৪, বুধবার, ১২:৫৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের চর খাজুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম নবী লস্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সোমবার রাতে ঘুর্ণিঝড় রিমেলে কৃষক শরিফুলের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। বুধবার সকালে বাড়িতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ