তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া, বাড়লো দাম বিশ্ববাজারে

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০০ অপরাহ্ন

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিলো রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। এ খবর দিয়েছে  রয়টার্স।

কিন্তু রাশিয়ার এই ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। প্রভাব পড়েছে সর্বত্র। শুক্রবার  ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

 

নোভাক এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমার স্বাভাবিকভাবেই তেল বিক্রি করছি। তবে যারা মূল্যসীমা নির্ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কাছে বিক্রি বন্ধ করা হবে।

 

তিনি আরও বলেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণেই রাশিয়া স্বেচ্ছায় মার্চ মাসে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে, যা বাজার পুনরুদ্ধারে অবদান রাখবে।

ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, রাশিয়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে।

বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে সৌদি আরব। এর পরেই  রাশিয়ার অবস্থান। ফলে সবখানেই এর প্রভাবে বাড়লো দাম।

 

 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ