অর্থনীতি
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর আল-জাজিরার।
রোববার (১২ ফেব্রুয়ারি) পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৬০৫ জন। অন্যদিকে সিরিয়ায় মারা গেছেন, চার হাজার ৫০০ জন।
এদিকে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিন পর তুরস্কের হাতায় থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ১৪৯ ঘণ্টা আটকা ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকেই জীবিতদের উদ্ধারে অভিযান চলছে।
