অর্থনীতি
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও তা ভূপাতিত করার ব্যাপারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।
বাইডেন আরও বলেন, ‘আমরা নতুন করে আরও একটি স্নায়ুযুদ্ধ চাইছি না।’ তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কখন এ বিষয়ে কথা বলবেন সেটি নিশ্চিত করেননি তিনি।
বেইজিং অভিযোগ তোলার পর প্রতিক্রিয়ায় বাইডেন আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলার আশা প্রকাশ করছি। আমি আশাবাদী যে আমরা একটি সম্মতিতে পৌঁছতে পারবো।’ তবে বেলুন ভূপাতিত করা নিয়ে দুঃখপ্রকাশ করবেন না তিনি।
