রাশিয়ায় হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৬

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

রাশিয়ার মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন। 
মঙ্গলবার এ ভয়াবহ দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। হোটেল থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাড়তে পারে প্রাণহানি। ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে হয় অগ্নিকাণ্ড। বহুতল ভবনটির পাঁচ ও ছয়তলায় ছড়ায় আগুন। জরুরি কর্মীদের সহযোগিতায় দুই শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ