এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এর মাত্রা ছিল ৬.২। শনিবার  প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার।

এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে শনিবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। তবে এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ