৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

sorbosesh24.com
অর্থনীতি

ডেষ্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

প্রবীণ এক নারীসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। দখলীকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পে বড় রকমের ঘেরাও দিয়ে তারা বৃহস্পতিবার এই হত্যাযজ্ঞ চালায়। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত বছর ইসরাইল এরকম অভিযান জোরালো করার পর বৃহস্পতিবারের অভিযান ছিল সবচেয়ে ভয়াবহ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরাইল। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, নিহত প্রবীণ নারীর নাম মাগদা ওবেইদ। তাকে শনাক্ত করেছে জেনিন হাসপাতাল কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডের পর জেনিন থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরাইলি বাহিনীকে। তারা বলেছে, ওই নারীর মৃত্যুর রিপোর্ট খুঁজছে তারা।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ