হঠাৎ ব্লিঙ্কেন-ল্যাভরভ মুখোমুখি

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

রাশিয়া ও ইউক্রেন  যুদ্ধ শুরুর পর প্রথমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে সাক্ষাৎ হলো। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। এ খবর দিয়েছে সিএনএন।

সম্প্রতি রাশিয়া পারমাণবিক অস্ত্রবিষয়ক একটি চুক্তিতে থেকে সরে দাঁড়িয়েছে।  এ নিয়ে উত্তেজনা তুঙ্গে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ব্লিঙ্কেন ও ল্যাভরভ অন্তত ১০ মিনিট কথা বলেছেন। এসময় ব্লিঙ্কেন পল হুইলানকে মুক্তি দিয়ে রাশিয়াকে নিউ স্টার্ট চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন। সূত্রটি আরও জানায়, তাদের মধ্যে যে সাক্ষাতটি হয়েছে তা আগের নির্ধারিত ছিল না। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ