অর্থনীতি
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।
