হঠাৎ করে যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৮ অপরাহ্ন

সেনাদের মনোবল বাড়াতে হঠাৎ করে ইউক্রেনের যুদ্ধ ময়দানে হাজির হলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।
সামনের সারিতে যুদ্ধরত সেনাদের সঙ্গে শনিবার তিনি সাক্ষাৎ করতে যান। এ খবর দিয়েছে সিএনএন।

তার এ সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্রন্ট লাইনারদের ধন্যবাদ জানান।
ভিডিওটিতে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু একটি হেলিকপ্টারে করে বিধ্বস্ত ভবনের পাশে গিয়ে নামেন। সেখানে কমান্ডারদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে দ্রুত ওই স্থান ত্যাগ করছেন।

দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সেনাদের অনুপ্রেরণা দিতে তিনি ওই ঝটিকা সফর করেন বলে জানা গেছে।

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। 

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ