পাকিস্তানে সকল টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

sorbosesh24.com
অর্থনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ অপরাহ্ন

পাকিস্তানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।

‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের’ পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
 পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে রোববার নির্দেশনা জারি করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নির্দেশনা জারির পর রোববার থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

দ্য ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রোববারের ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ