মাঝ আকাশে প্রাণ গেল বিমানের যাত্রীর

sorbosesh24.com
অর্থনীতি

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৭ অপরাহ্ন

বিমানের তীব্র ঝাঁকুনিতে মাঝ আকাশে প্রাণ হারালেন এক যাত্রী। বিমানটি ভার্জিনিয়ার লিসবার্গ এক্সিকিউটিভ বিমানবন্দরের উদ্দেশ্যে নিউ হ্যাম্পশায়ারের কিনের ডিলান্ট-হপকিন্স বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। 
শুক্রবার যুক্তরাষ্ট্রে বোম্বারজার সিএল৩০ মডেলের একটি ব্যক্তিগত বিমানে  এ ঘটনা ঘটে। কিন্তু মাঝ আকাশে ঝাঁকুনির কারণে এটি কানেক্টিকাটের ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় জরুরি অবতরণ করে। এ খবর দিয়েছে খবর সিএনএন।

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা বোর্ড  টু্ইটে বলেছে, তীব্র ঝাঁকুনির কারণে এক যাত্রী মারাত্মক জখম হন। ওই সময় বিমানটিতে তিন যাত্রী ও দুজন কেবিন ক্রু ছিলেন। বিমানের বাকি যাত্রীদের অবস্থা কেমন সেটি নিশ্চিত করেনি এনটিএসবি ।

তবে এ ঘটনায় বিমানবন্দরে বিমান উঠা-নামায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।

এনটিএসবি জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ