দেশী- বিদেশী কোন চাপেই সংবিধানের বাইরে যাবে না সরকার: ওবায়দুল কাদের

sorbosesh24.com
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৯ অক্টোবর ২০২৩, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি যতই চাপ আসুক সংবিধানের বাহিরে যাবে না সরকার। তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান সম্মত আর নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাতে গণভবনের সামনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাশেষে এসব কথা জানান আওয়ামী লীগের ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির টার্গেট এখন মিথ্যাচার করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। এসময় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে- মোঃ শাহজাহান আলম সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনে - গোলাম ফারুক পিংকুকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মনোনয়ন বোর্ডের সভা।  এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ