রাজনীতি
ডেষ্ক রিপোর্ট
(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
কানাডায় ইসলামভীতি বা ইসলামবিদ্বেষের (ইসলামোফোবিয়া) বিরুদ্ধে লড়াই করতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রথম বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে মুসলমানদের ওপর বেশ কয়েকটি হামলার পরে এ পদ তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামভীতি প্রতিরোধবিষয়ক উপদেষ্টা পদে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আমিরা এলঘাওয়াবিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামভীতি, পদ্ধতিগত বর্ণবাদ, বর্ণবৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও শক্তিশালী করার জন্য একজন চ্যাম্পিয়ন, উপদেষ্টা, বিশেষজ্ঞ ও প্রতিনিধি হিসেবে কাজ করবেন তিনি।
