বিশ্ব
(২ বছর আগে) ১২ মে ২০২৪, রবিবার, ১২:৪২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের আশ্রয়প্রার্থী নীতিতে একটি প্রস্তাবিত আইনের ঘোষণা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি অফিস। এই আইনের মাধ্যমে অভিবাসন অফিসারদের অবৈধ কার্যকলাপে জড়িত অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবে আশ্রয়প্রার্থীদের একটি ছোট দলকে প্রভাবিত করবে বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি অফিস এই ঘোষণা দেন।
নতুন প্রস্তাবিত আইন অনুসারে কোনো অভিবাসী যদি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হয় তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ক্ষমতা অভিবাসন অফিসারদের দেওয়া হয়েছে। এছাড়া যারা অবৈধভাবে আমেরিকা মেক্সিকো সীমান্ত দিয়ে দেশে ঢুকেছে তাদেরও এই প্রস্তাবিত আইনের অধীনে আনা হবে বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, চলমান একাধিক কারনের উপর ভিত্তি করে অভিবাসন প্রক্রিয়ায় এই সংস্করণ আনা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেন, প্রস্তাবিত নিয়মটি আমেরিকান জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করার একটি ধাপ। তবে, প্রস্তাবটি অবিলম্বে কার্যকর হবে না বলেও জানান তিনি। এর আগে এই আইনটিকে একটি সার্বজনীন মন্তব্য এবং পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত আইনটি শুধুমাত্র অভিবাসীদের একটি ছোট গ্রুপকে প্রভাবিত করবে। যেসকল অভিবাসী গুরুতর অপরাধমূলক কর্মকান্ড বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলো এবং আছে তাদের এই আইনের আওতায় আনা হবে। জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা উদ্বেগের জন্য দ্রুত প্রক্রিয়াটি চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বলে জানা গেছে।
