জিম্মিরা মুক্তি পেলে ‘আগামীকালই’ যুদ্ধবিরতি সম্ভব : বাইডেন

sorbosesh24.com

প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এনবিসি নিউজ

বিশ্ব

(১ বছর আগে) ১৩ মে ২০২৪, সোমবার, ১:০৬ অপরাহ্ন

ওয়াশিংটন: ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজ মুক্তি দিলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন  প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি এ কথা বলেন। বাইডেন বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানান, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস আজ জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ