বিশ্ব
(১ বছর আগে) ১৩ মে ২০২৪, সোমবার, ১:১০ অপরাহ্ন
ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র : ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের গভর্নর গ্লেন ইয়ংকিনকে সমাবর্তনে বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করেন।
ইয়ংকিন এর আগে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দেখা যায়, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্বববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাউন ও টুপি পরা অবস্থায় সমাবর্তন অনুষ্ঠানের কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন। গ্লেন ইয়ংকিন সমাবর্তন অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেন। শিক্ষার্থাদের অনুষ্ঠান বর্জন করা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। ইসরায়েলের সাথ আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বর্তমানে দেশের প্রায় ১৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে।
