বিশ্ব
(২ বছর আগে) ১৩ মে ২০২৪, সোমবার, ১:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালে খামার কর্মীদের জন্য ভিসা দেয়া সিদ্ধান্ত নিয়েছে কানাডা। দাদ স্কলারশীপের এক নিবন্ধে দেশটির ভিসা দেয়া সম্পর্কে এ তথ্যটি জানা গেছে। ওই নিবন্ধে বলা হয়েছে, কৃষিকাজের জন্য এরই মাঝে দেশটি বিপুল পরিমানে লোক নেয়ার চিন্তা করছে। এক্ষেত্রে ফল বাছাই থেকে শুরু করে কৃষি প্রকৌশল পর্যন্ত বেশ কয়েকটি খাতে লোক নেবে দেশটি।
তবে সারাবিশ্বের কর্মীদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে এক্ষেত্রে কর্মীদের কোন ধরণের আইইএলটিএস দেয়ার প্রয়োজন নেই। নিবন্ধটিতে আরও জানানো হয়েছে, একজন কর্মী বিনামূল্যে ভিসা স্পনসরশিপ পেতে পারেন। এছাড়াও কর্মীদের জন্য থাকবে আকর্ষণীয় বেতন। এরই মাঝে অভিবাসি বান্ধব নীতির কারণে কানাডা সারাবিশ্বে সুপরিচিত। এছাড়াও দেশটিতে শক্তিশালী শ্রম সুরক্ষা এবং প্রতিযোগিতামূলক মজুরির কারণে সারাবিশ্বের খামার কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
