কানাডার আকাশে এবার সন্দেহজনক বস্তু ভূপাতিত

sorbosesh24.com
রাজনীতি

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ধ্বংসের রেশ এখনো কাটেতেই উত্তর আমেরিকার আকাশসীমায় সন্দেহজনক আরেকটি অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, সর্বশেষ ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। সে কারণে উত্তর-পশ্চিম কানাডার ইউকনে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ট্রুডো বলেছেন, বস্তুটিকে ভূপাতিতের জন্য অভিযানে নামে কানাডা এবং মার্কিন বিমানবাহিনী। পরে একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান বস্তুটিকে ধ্বংস করে। গত সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি তৃতীয় বস্তু, যা গুলি করে ভূপাতিত করা হলো।

গত সপ্তাহে নিজেদের আকাশে একটি চীনা নজরদারি বেলুন ধ্বংস করে আমেরিকান সামরিক বাহিনী। এরপর শুক্রবার আলাস্কা থেকে একটি ছোট গাড়ির আকারের একটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন, অজ্ঞাত সেই বস্তুটির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে কানাডিয়ান বাহিনী। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনিতা আনন্দ জানিয়েছেন, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটায় বস্তুটিতে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ