আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

sorbosesh24.com
বিশ্ব

ডেস্ক রিপোর্ট

(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা এবং মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সিইও ইলন মাস্ক ফের বিশ্বের শীর্ষ ধনী তালিকার শীর্ষে ওঠে এসেছেন।

 সিএনএন সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 ২০২২ সালের ডিসেম্বরে ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্টের কাছে শীর্ষ পদ হারিয়েছিলেন মাস্ক। কিন্তু দুই মাস পর ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষেও এলন মাস্ক। ব্লুমবার্গ জানিয়েছে, সোমবার টেসলার শেয়ারের দাম বাড়ার পর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমানে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ