বিশ্ব
ডেস্ক রিপোর্ট
(২ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন
পর্দা নামলো অমর একুশে বইমেলার। এবারের মেলায় প্রায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর সদস্যসচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।
মঙ্গলবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির এক কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ।
