চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

sorbosesh24.com

ফাইল ছবি

বিশ্ব

ডেস্ক রিপোর্ট

(৩ বছর আগে) ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ৯:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোডে তেলবাহী রেল ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে আজিজুল হক বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস ম্যান, অন্য দুজন বাসের যাত্রী।

সোমবার রাত ৯টার দিকে তেলবাহী রেল ওয়াগন আসার সময় রেলের পয়েন্টস ম্যান সড়কে দাঁড়িয়ে বাস থামানো জন্য সিগন্যাল দেয়। কিন্তু বাসের চালক সিগন্যাল অমান্য করে রেলের ইঞ্জিনে ধাক্কা দেয়।

এসময় বাসটি উল্টে বাসের দুই যাত্রী ও রেলওয়ের পয়েন্টসম্যান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ